০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

যাত্রাবাড়ীতে হেরোইন মামলায় দুইজনের যাবজ্জীবন, এক নারী খালাস

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫১৪

রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় হেরোইন উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ইমরান ও রবিন নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস সশ্রম কারাভোগ করতে হবে।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সানজিদা নামে এক নারী আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম (কাইয়ুম) জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা জারি করে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৩ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ইমরান ও রবিনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে বেবি ও সানজিদা নামে দুইজন পালিয়ে যায়।
এ ঘটনায় ওইদিনই যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জনি মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে একই বছরের ২৩ এপ্রিল ইমরান, রবিন ও সানজিদার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে বেবির বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করা হয়।

২০১৯ সালের ২৭ জুন আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। বিচার চলাকালে আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেন।

সর্বাধিক পঠিত

দিনাজপুরে থানায় জিডি করতে গিয়ে লাঞ্ছিত সাংবাদিক: কলার ধরে লকআপে নেওয়ার চেষ্টার অভিযোগ

যাত্রাবাড়ীতে হেরোইন মামলায় দুইজনের যাবজ্জীবন, এক নারী খালাস

আপডেট: ০২:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬