০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ভারতের ভিসা চালু হতে পারে কয়েক সপ্তাহে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৬১০

বাংলাদেশিদের জন্য ভারতের চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালু হতে পারে বলে আশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, দুই দেশের আলোচনার ভিত্তিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পররাষ্ট্রমন্ত্রী ও তার নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের ভারত সফরকে দুই দেশের সম্পর্কের একটি “নতুন সূচনা” হিসেবে দেখা হচ্ছে।
গত ৭ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে ভারতের রাজধানী দিল্লি যান। সফরকালে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি সহযোগিতাসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।
উপদেষ্টা জানান, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিশেষ করে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ভারত। তিনি বলেন, পারস্পরিক আন্তরিকতা থাকলে বর্তমান সম্পর্ক আরও উন্নত পর্যায়ে নেওয়া সম্ভব।

ভারতীয় ভিসা প্রসঙ্গে তিনি বলেন, “মেডিকেল ও ব্যবসায়িক ভিসা চালুর বিষয়ে আমরা জোর দিয়েছি। আশা করছি, কয়েক সপ্তাহের মধ্যেই ভালো খবর পাওয়া যাবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি শক্ত অবস্থানে থেকে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও ও ভিসা কেন্দ্র ঘিরে বিক্ষোভের ঘটনায় ভারত সাময়িকভাবে সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ করে দেয়। বর্তমান আলোচনার মাধ্যমে সেই স্থবিরতা কাটিয়ে আবার স্বাভাবিক কার্যক্রম চালুর সম্ভাবনা তৈরি হয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

ভারতের ভিসা চালু হতে পারে কয়েক সপ্তাহে

আপডেট: ০২:৩৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬