০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রস্তুত উদীচী যশোর

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৬০৬

বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে সমুন্নত রাখতে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী, যশোর শাখা। রোববার দুপুর ১২টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়; এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। এই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং সমাজে বিদ্যমান অবক্ষয় ও অশুভ শক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করতেই উদীচী প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজন হাতে নিয়েছে।

বর্ষবরণ উপলক্ষে উদীচী যশোরের আয়োজনে থাকবে ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি, নাট্য পরিবেশনা, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা এবং দেশের খ্যাতনামা শিল্পী ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে মনোজ্ঞ পরিবেশনা।

নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা এমন একটি মানবিক ও প্রগতিশীল সমাজ গড়তে চাই, যেখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকবে না। সাংস্কৃতিক চর্চাই পারে মানুষকে সুস্থ চিন্তা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে।”
সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা নববর্ষের এ আনন্দঘন আয়োজনকে সফল করতে যশোরের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের জন্য উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানানো হয়।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রস্তুত উদীচী যশোর

আপডেট: ১০:১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬