১০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বাঘারপাড়া-এ জ্বালানি তেল পাচারকালে আটক ৪

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৫১৫

যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় ১৪০ লিটার ডিজেল ও ১৯ লিটার পেট্রোলসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার। প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়—নারিকেলবাড়িয়া বাজার থেকে একটি চক্র পার্শ্ববর্তী জেলা মাগুরা-তে বিপুল পরিমাণ জ্বালানি তেল পাচার করছে।

এ তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাচারের সময় ১৪০ লিটার ডিজেল ও ১৯ লিটার পেট্রোল জব্দ করে। ঘটনাস্থল থেকেই জড়িত চারজনকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের ভিন্ন ভিন্ন অংকে জরিমানা করা হয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনায় দুইজনকে ২০ হাজার টাকা এবং বাকি দুইজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ অনাদায়ে যথাক্রমে তিন মাস ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার জানান, জব্দকৃত জ্বালানি তেল রোববার সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে যবিপ্রবির ঐতিহাসিক পদক্ষেপ: আসছেন শিক্ষামন্ত্রী**

বাঘারপাড়া-এ জ্বালানি তেল পাচারকালে আটক ৪

আপডেট: ০৮:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬