১১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত শিক্ষক করুণা কান্তি মন্ডলের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৬১১

যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় করুণা কান্তি মন্ডল (৯০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে যশোর-খুলনা রেলপথের সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত করুণা কান্তি মন্ডল মণিরামপুর উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা এবং পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন। শনিবার সকালেও তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত শিক্ষক করুণা কান্তি মন্ডলের

আপডেট: ০৭:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬