০১:০৮ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

যশোরে ঘরে ঢুকে দুই যুবককে ছুরিকাঘাত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৫৫০

যশোর সদর উপজেলার রেলগেট পশ্চিম পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই ব্যক্তিকে ঘরে ঢুকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৭টার দিকে ভুক্তভোগীদের নিজ বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— একই এলাকার বাবুর ছেলে রকি এবং আব্দুর রশিদের ছেলে শফিকুল ইসলাম।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে রকি ও শফিকুল তাদের বাড়িতে অবস্থান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে ডাল মিল আদর্শ পাড়া এলাকার তারেকের ছেলে ইমন ও তানভীরসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন যুবক অতর্কিতভাবে তাদের ঘরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

আহতদের চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে একাধিক জখম থাকলেও বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

এদিকে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে এমন সহিংস ঘটনা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড,

যশোরে ঘরে ঢুকে দুই যুবককে ছুরিকাঘাত

আপডেট: ১২:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬