০১:১৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

খুলনায় মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, অভিযুক্ত আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৫৪৪

খুলনার রূপসা উপজেলায় মাদক সেবনের টাকা না পেয়ে মাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে নাদিম ইসলাম (২৫) কে ঘটনাস্থল থেকেই আটক করেছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিম্মি বেগম ওই গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত নাদিম ইসলাম নেশার টাকার জন্য প্রায়ই তার মা মিম্মি বেগমের ওপর নির্যাতন চালাতো। ঘটনার দিন সকালে সে মায়ের কাছে টাকা দাবি করে। কিন্তু মিম্মি বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নাদিম ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মিম্মি বেগমের মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ নাদিম ইসলামকে আটক করে। তবে তাকে ফাঁড়িতে নেওয়ার সময় স্থানীয় জনতা বাধা দেয় এবং অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ নাদিমকে নিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে সার্কেল এএসপি সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মাদকের টাকার জন্য বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের স্বামী হামিদুল ইসলাম পরিবারের সঙ্গে থাকেন না। নিহতের মেয়েদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড,

খুলনায় মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, অভিযুক্ত আটক

আপডেট: ০৯:৫৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬