০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

উলাশীতে জিয়ার খাল পুনঃখনন প্রকল্প ঘিরে মন্ত্রীর পরিদর্শন, বিএনপির বর্ণাঢ্য স্বাগত মিছিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৬০৫

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশীতে জিয়ার খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রকল্প উদ্বোধন উপলক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর আগমনকে ঘিরে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য স্বাগত মিছিল।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শার্শা উপজেলার ৯ নম্বর উলাশী ইউনিয়নের উলাশী বাজার থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উলাশীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী। এ সময় উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, স্থানীয় নেতা বদিউজ্জামাল বদি মেম্বার, সমবায় সম্পাদক রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী সম্পাদক মিন্টু বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জিয়ার খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য উন্নত হবে। তারা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
উল্লেখ্য, প্রকল্প উদ্বোধন উপলক্ষে আগামী ২৭ এপ্রিল উলাশী সফরের কথা রয়েছে তারেক রহমান-এর। তার আগমনকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সফল সফর কামনা করেন।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

উলাশীতে জিয়ার খাল পুনঃখনন প্রকল্প ঘিরে মন্ত্রীর পরিদর্শন, বিএনপির বর্ণাঢ্য স্বাগত মিছিল

আপডেট: ০৭:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬