০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫০৫

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আরও ১০টি বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে এসব বিল উত্থাপন করা হলে কোনো দফাওয়ারি সংশোধনী প্রস্তাব না থাকায় বিস্তারিত আলোচনা ছাড়াই তা পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করেন এবং পরে সেগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

সরকারি তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে।

সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলোর মধ্যে ছিল কয়েকটি উন্নয়ন কর্তৃপক্ষ সংক্রান্ত বিল, অর্থ ও রাজস্ব সংক্রান্ত আইন এবং বিভিন্ন সংস্থার সংশোধনী বিল।:
নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬

বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬
আমানত সুরক্ষা বিল, ২০২৬
এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬

এছাড়া মন্ত্রীরা জানান, এসব বিল পাসের মাধ্যমে সংশ্লিষ্ট খাতের প্রশাসনিক কাঠামো আরও সুসংহত হবে এবং অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে।

সর্বাধিক পঠিত

যশোরে মসজিদের উন্নয়ন তহবিল চুরি

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

আপডেট: ০৫:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬