০১:০৯ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

সীমান্তে ভারতীয় খাসিয়া গোষ্ঠীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫৫১

সিলেট, কোম্পানীগঞ্জ (১০ এপ্রিল): সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়া জনগোষ্ঠীর গুলিতে সালেহ আহমদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহত সালেহ আহমদ জয়ধর উপজেলার কারবালারটুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।

বিজিবি-র ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমদ জয়ধর, একই গ্রামের মাসুম আহমদ (২০) ও নাজিরগাঁও এলাকার সুমন মিয়া (২৫) সীমান্ত অতিক্রম করে অন্তত এক কিলোমিটার ভেতরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন।
তিনি আরও জানান, ভারতের চংকেট ও মারকান এলাকার মাঝামাঝি একটি সুপারি বাগানে অবস্থানকালে স্থানীয় খাসিয়া জনগোষ্ঠীর সদস্যরা তাদের চোর সন্দেহে ছররা গুলি ছোড়ে। এতে সালেহ আহমদ ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর তার দুই সহযোগী আহত না হলেও জীবিত অবস্থায় বাংলাদেশে ফিরে আসেন এবং পরে নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয় বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড,

সীমান্তে ভারতীয় খাসিয়া গোষ্ঠীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট: ০৪:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬