০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

মনিরামপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫০৯

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে মনিরামপুর থানার আওতাধীন নোয়ালী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন— মোঃ ইসমাইল হোসেন (৪৫), পিতা: আঃ রহিম গাজী, গ্রাম: নোয়ালী গাজীপাড়া এবং মোঃ সোহেল রানা (২২), পিতা: মিজানুর রহমান, গ্রাম: নোয়ালী মিস্ত্রি পাড়া। তারা উভয়েই মশ্বিমরনগর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তবে এতদিন তারা আইনের আওতার বাইরে ছিল। পুলিশের এই অভিযানে তাদের আটক হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির পরিবেশ বিরাজ করছে।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
তিনি আরও জানান, এলাকায় মাদক নির্মূলে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত

যশোরে মসজিদের উন্নয়ন তহবিল চুরি

মনিরামপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই কারবারি আটক

আপডেট: ০৪:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬