০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঝিকরগাছায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৬২২

যশোরের ঝিকরগাছা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকাসহ জিয়াউর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক জিয়াউর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। বর্তমানে তিনি ঝিকরগাছার কুন্দিপুর এলাকায় বসবাস করছিলেন।

শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিঃ) সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস দল নাভারণ এলাকায় অবস্থান নেয়। সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে কুন্দিপুর গ্রামের রেলক্রসিং এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জিয়াউর রহমানকে আটক করা হয়।

প্রাথমিক তল্লাশিতে তার পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ কুন্দিপুরে তার বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে শয়নকক্ষের সানসেটের ওপর থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় ঘরের জুতার র‍্যাকের ভেতর থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা মাদক বিক্রির অর্থ বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে আটক ব্যক্তি।

পুলিশ জানায়, জিয়াউর রহমানের বিরুদ্ধে এর আগেও বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
এ ঘটনায় ঝিকরগাছা থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে এবং আটক আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

ঝিকরগাছায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক

আপডেট: ০৩:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬