০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যশোর পৌরপার্কে শিক্ষার্থীদের ‘অফলাইন ক্লাস

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৬১৬

শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ ছেড়ে যশোরের ঐতিহ্যবাহী পৌরপার্ক এখন শিক্ষার্থীদের প্রিয় ‘অফলাইন ক্লাস’ ভেন্যুতে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত পার্কের আনাচে-কানাচে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সরব উপস্থিতি নজর কাড়ছে শহরবাসীর।

সরেজমিনে দেখা যায়, স্কুল বা কলেজের ইউনিফর্ম পরেই অনেক শিক্ষার্থী দল বেঁধে পার্কে সময় কাটাচ্ছেন। হাতে বই-খাতা থাকলেও পড়াশোনার চেয়ে আড্ডা, মোবাইল গেম আর হাসাহাসিতেই মত্ত থাকছেন তারা। নেটিজেনরা একে মজা করে বলছেন, “ডিজিটাল যুগে ক্লাসরুমের চেয়ে পার্কের প্রাকৃতিক পরিবেশেই হয়তো শিক্ষার্থীদের অফলাইন ক্লাস বেশি জমে উঠছে!”

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ রসিকতা চলছে। কেউ কেউ বলছেন, “বইয়ের পাতার চেয়ে পার্কের বেঞ্চ অনেক বেশি আরামদায়ক,” আবার কেউ মন্তব্য করছেন, “এটাই হয়তো বর্তমান সময়ের আধুনিক ওপেন-এয়ার এডুকেশন!” হাসির ছলে অনেকেই বলছেন, ক্লাস ফাঁকি দিয়ে পৌরপার্কের এই ‘অফলাইন সেশন’ এখন ওপেন সিক্রেট।

হাস্যরসের পাশাপাশি বিষয়টি নিয়ে সচেতন মহলে কিছুটা উদ্বেগও দেখা দিয়েছে। ক্লাসের সময়ে শিক্ষার্থীদের পার্কে এমন অবস্থান নিয়ে অভিভাবক ও শিক্ষকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোর পৌরপার্কে শিক্ষার্থীদের ‘অফলাইন ক্লাস

আপডেট: ০৮:১৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬