০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

যশোরে ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন: তেল নেওয়ার সময় মোটরসাইকেল পুড়ে ছাই

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫১৪

যশোর শহরের ধর্মতলা এলাকায় অবস্থিত মেসার্স সোনালী ফিলিং স্টেশন-এ তেল নেওয়ার সময় আকস্মিক অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয় জনতা ও উপস্থিত গ্রাহকদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পুরো পাম্প এলাকা।
ভুক্তভোগী মোটরসাইকেল চালক আব্দুল মান্নান, যিনি চৌগাছা উপজেলার সিংজুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে বিকেলে যশোর শহরে এসে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি সোনালী ফিলিং স্টেশনে তেল নিতে যান। লাইনে দাঁড়িয়ে ৪৫০ টাকার তেল নেওয়ার সময় হঠাৎ তেল ওভারফ্লো হয়ে মোটরসাইকেলের ইঞ্জিনের ওপর পড়ে যায়। পরে ৪১০ টাকার তেল নিয়ে (৪০ টাকা ফেরত নিয়ে) মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন ধরে যায়।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় উপস্থিত অন্যান্য গ্রাহক ও স্থানীয় লোকজন দ্রুত মোটরসাইকেলটি পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নেন, ফলে বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়।
স্থানীয়দের মতে, দ্রুত মোটরসাইকেলটি সরিয়ে না নিলে পুরো ফিলিং স্টেশনেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বাধিক পঠিত

ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

যশোরে ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন: তেল নেওয়ার সময় মোটরসাইকেল পুড়ে ছাই

আপডেট: ০৫:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬