০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পুরান ঢাকায় যুবদল নেতাকে হত্যাচেষ্টায় ‘কলম পিস্তল’ ব্যবহার, গ্রেপ্তার ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬০৭

রাজধানীর পুরান ঢাকায় যুবদল নেতা রাসেলকে হত্যাচেষ্টার ঘটনায় একটি বিরল ও মারাত্মক আগ্নেয়াস্ত্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৩ এপ্রিল নয়াবাজারে দিনের বেলা এই হামলার ঘটনা ঘটে। তদন্তে জানা গেছে, পূর্বপরিচিতদের ডাকে একটি বাসায় যাওয়ার পর রাসেলকে ‘পেন গান’ বা কলম পিস্তল দিয়ে গুলি করা হয়। পরে হামলাকারীরাই তাকে হাসপাতালে নিয়ে যায়।
ডিবি পুলিশের লালবাগ বিভাগ সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা থেকে সাইমন এবং সোহেল ওরফে কাল্লু নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাল্লুর কাছ থেকে একটি সিগারেটের প্যাকেটে লুকানো অবস্থায় কলম সদৃশ এই ঘাতক অস্ত্রটি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এটি দেখতে হুবহু কলমের মতো এবং এতে ০.২২ ক্যালিবারের বুলেট ব্যবহার করা হয়। ঢাকায় এর আগে এমন অস্ত্র ব্যবহারের কোনো নজির ছিল না। গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা অস্ত্রটি ৮০ হাজার টাকায় কিনেছিল এবং এটি আরও বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার পেছনে মাদক সংক্রান্ত বিরোধ থাকতে পারে। জব্দকৃত অস্ত্রে কোনো কোম্পানির লোগো না থাকার কারণে এর উৎস নিশ্চিত করা কঠিন। তবে গোয়েন্দাদের ধারণা, এটি পার্শ্ববর্তী দেশ থেকে চোরাচালানের মাধ্যমে দেশে এসেছে।
শুধু ঢাকায় নয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও এমন ক্ষুদ্র ও সহজে বহনযোগ্য অস্ত্রের ব্যবহার বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটি নতুন উদ্বেগের কারণ হিসেবে দেখা দিচ্ছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

পুরান ঢাকায় যুবদল নেতাকে হত্যাচেষ্টায় ‘কলম পিস্তল’ ব্যবহার, গ্রেপ্তার ২

আপডেট: ১২:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬