০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ওসমান হাদি হত্যা মামলার দুই আসামি ফেরত দেবে ভারত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬২১

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মতি দিয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান একই দিন নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) নয়াদিল্লিতে পৌঁছে সন্ধ্যায় ড. খলিলুর রহমান ও রিয়াজ হামিদুল্লাহ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকগুলোতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানর নেতৃত্বে নবনির্বাচিত সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান ও স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান তিনি। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে ফেরত পাঠাতে উভয়পক্ষ সম্মত হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধও পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

আলোচনায় ড. জয়শঙ্কর জানান, শিগগিরই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা—বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা—আরও সহজ করা হবে।
এ সময় ভারত থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য ধন্যবাদ জানিয়ে এর পরিমাণ বাড়ানোর অনুরোধ করেন ড. খলিলুর রহমান। জবাবে মন্ত্রী হরদীপ পুরী বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।
তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার দিল্লি যান পররাষ্ট্রমন্ত্রী। সফর শেষে ৯ এপ্রিল তিনি মরিশাসের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

ওসমান হাদি হত্যা মামলার দুই আসামি ফেরত দেবে ভারত

আপডেট: ০৭:৪৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬