০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজানের জানাজা সম্পন্ন, শোকের ছায়া বেনাপোল বন্দরে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫১০

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে ক্রেনের তার ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজান (৪৫)-এর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। জানাজায় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।
জানা যায়, গতকাল মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর এলাকায় পণ্য লোডিংয়ের সময় হঠাৎ করে ক্রেনের তার ছিঁড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহাজানের মৃত্যু হয়। একই ঘটনায় আরও একজন শ্রমিক আহত হন এবং তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ অনুষ্ঠিত জানাজা নামাজে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সরকারের সচিব মানজারুল মান্না উপস্থিত ছিলেন। এছাড়াও বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

রাজনৈতিক অঙ্গন থেকেও ছিলেন উল্লেখযোগ্য উপস্থিতি। শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, ৯২৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহীদ আলী, ৮৯১ নম্বর ওয়ার্ডের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর সেলিম, মফিজুর রহমান বাবু ও রাহানুজ্জামান দীপুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।
জানাজায় উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
এ ঘটনায় পুরো বন্দর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে এ ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব।

সর্বাধিক পঠিত

যশোরে বর্ণিল আয়োজনে পালিত হবে পহেলা বৈশাখ: জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজানের জানাজা সম্পন্ন, শোকের ছায়া বেনাপোল বন্দরে

আপডেট: ০১:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬