০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে যাওয়ার অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৬১৯

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে সীমান্তের ৮৭৪/৫-এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের বাসিন্দা এবং আব্দুল গফুরের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, ধবলগুড়ি সীমান্ত দিয়ে একটি চোরাচালানকারী দল ভারতীয় গরু পারাপারের চেষ্টা করছিল। এ সময় ভারতের ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ’র সাতগ্রাম ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন।

অভিযোগ রয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর আলী হোসেনের মরদেহ বিএসএফ সদস্যরা টেনেহিঁচড়ে ভারতীয় অভ্যন্তরে নিয়ে যায়।
এ ঘটনায় বিজিবির ৬১ তিস্তা ব্যাটালিয়ন তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সীমান্তে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে।

এদিকে, বিজিবির ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাংলাদেশি নিহতের ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।”

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট: ১১:২৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬