০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অভয়নগরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৬১৭

যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া স্বাধীনতা চত্বর সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ড এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে এক অজ্ঞাত পরিচয় (২৫-৩০ বছর) যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) প্রকাশ্য দিবালোকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ওই যুবককে নোয়াপাড়া ইজিবাইক স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের একাংশ তাকে আটকে রাখে। পরবর্তীতে চুরির অভিযোগে উত্তেজিত জনতা তাকে ঘেরাও করে গণপিটুনি দিতে শুরু করে।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই উত্তেজনাকর পরিস্থিতির একপর্যায়ে যুবকটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। দুপুর গড়িয়ে বেলা ৩টা ৩০ মিনিটের দিকে তার মৃত্যু নিশ্চিত হয়।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন। ফুটেজ বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার নির্দেশনা ও সতর্কবার্তা দেওয়া হলেও, প্রকাশ্য দিবালোকে দীর্ঘ সময় ধরে চলা এই পিটুনির ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেক প্রত্যক্ষদর্শী বলছেন, যুবকটিকে পুলিশের হাতে তুলে দেওয়ার সুযোগ থাকলেও উত্তেজিত জনতা চরম পন্থা বেছে নিয়েছে।
বর্তমানে নোয়াপাড়া বাজার ও ইজিবাইক স্ট্যান্ড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

অভয়নগরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

আপডেট: ১১:১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬