০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ২৪ লিটার পেট্রোলসহ যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৬০৯

যশোর শহরের মুড়লি মোড় এলাকায় ২৪ লিটার পেট্রোলসহ মুজিবর রহমান নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার রাত সোয়া ৮টার দিকে মুড়লি মোড়ের ‘চলন্তিকা পাম্প’ থেকে তাকে আটক করা হয়।
আটক মুজিবর রহমান কেশবপুর উপজেলার সরসকাঠি গ্রামের মনির শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক মুজিবর রহমান একটি মোটরসাইকেলে করে বিভিন্ন পাম্প থেকে বোতলে ভরে পেট্রোল সংগ্রহ করছিলেন। রাতে চলন্তিকা পাম্প থেকে পেট্রোল কেনার সময় তার সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়দের নজরে আসে। পরে জনতা তার মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ৫টি বোতলে রাখা মোট ২৪ লিটার পেট্রোল উদ্ধার করে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম জানান, ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে ২৪ লিটার পেট্রোলসহ যুবক আটক

আপডেট: ০৭:৫৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬