০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মনিরামপুরে শিমুলগাছ থেকে পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৬১২

যশোরের মনিরামপুর উপজেলায় শিমুলগাছ থেকে নিচে পড়ে ইসমাইল হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ভরতপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত আকমল মোড়লের ছেলে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ইসমাইল হোসেন বাড়ির অদূরে নিজেদের শিমুলগাছ থেকে তুলা পাড়তে ওঠেন। গাছে ওঠার সুবিধার্থে তিনি বাঁশ বেঁধে নিয়েছিলেন। তুলা পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত হাত ফসকে তিনি গাছ থেকে সরাসরি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
নিহতের ভাইপো শিক্ষক মোস্তফা কামাল লাভলু জানান, “চাচা সকালে তুলা পাড়তে গাছে উঠেছিলেন। হঠাৎ হাত ছুটে নিচে পড়ে গেলে আমরা তাকে দ্রুত উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।”

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইসমাইল হোসেনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পাই।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

মনিরামপুরে শিমুলগাছ থেকে পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

আপডেট: ০৭:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬