০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসাধীন ছাত্রদল নেতা নাফিস ঈকবাল ঈসাকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৬১৬

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন যশোর জেলাধীন বাঘারপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাফিস ঈকবাল ঈসাকে দেখতে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ এই ছাত্রনেতার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন।

হাসপাতালে পৌঁছে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অসুস্থ ঈসার শয্যাপাশে বেশ কিছুক্ষণ সময় কাটান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন। তিনি ছাত্রনেতা ঈসার দ্রুত ও পূর্ণ আরোগ্যের জন্য পরম করুণাময়ের নিকট দোয়া প্রার্থনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাফিস ঈকবাল ঈসা দীর্ঘ দিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তাঁর একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

অস্ত্রোপচার পরবর্তী এই সময়ে নাফিস ঈকবাল ঈসার পরিবারের সদস্যরা তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের এই সফরের সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

চিকিৎসাধীন ছাত্রদল নেতা নাফিস ঈকবাল ঈসাকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

আপডেট: ০২:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬