০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

চৌগাছায় পৃথক অগ্নিকাণ্ডে আইসিটি অফিসসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ২৬ লক্ষ টাকার ক্ষতি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৫১০

যশোরেরচৌগাছায় পৃথক অগ্নিকাণ্ডে আইসিটি অফিসসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ২৬ লক্ষ টাকার ক্ষতি জানা গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে পৌর শহরের সাথী টাওয়ারে পূবালী ব্যাংকের নিচে অবস্থিত ‘ফারুক কফি হাউজ’ ও ‘প্রদীপ ইলেকট্রিক’ দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ফারুক কফি হাউজের মালিক ফারুক আহমেদ জানান, আগুনে তার দোকানের ৫টি ফ্রিজ, ৬টি ইনজেকশন মেশিন, ২টি ফিলাক্স মেশিন, ২টি গ্যাসের চুলা, ১টি মাইক্রোওভেন, ৯টি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল এবং নগদ ৪ লক্ষ টাকা পুড়ে গেছে। তার দাবি, সব মিলিয়ে তার প্রায় ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে ‘প্রদীপ ইলেকট্রিক’ নামের দোকানেও প্রায় ২ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে।

একই রাতে উপজেলা পরিষদের আইসিটি অফিসেও আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্য একটি দল দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অফিসের গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাবেক পৌর কমিশনার নাজিমুজ্জামান খোকন জানান, পাশের পূবালী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী প্রথম আগুন দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। চৌগাছা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এসআই ফিরোজ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার এবং মাস্টার কামাল আহমদ বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বাধিক পঠিত

চিকিৎসাধীন ছাত্রদল নেতা নাফিস ঈকবাল ঈসাকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

চৌগাছায় পৃথক অগ্নিকাণ্ডে আইসিটি অফিসসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ২৬ লক্ষ টাকার ক্ষতি

আপডেট: ১২:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬