০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলির পর কুপিয়ে হত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৬১৪

৩ এপ্রিল ২০২৬ পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৫) নামে এক ছাত্রদল নেতাকে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাড়া গোপালপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক এবং জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখার সদস্য সচিব ছিলেন।
ঘটনার বিবরণ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্কুলের সামনে সোহাগ একা থাকা অবস্থায় একদল সশস্ত্র লোক তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে খুব কাছ থেকে গুলি করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে তার শরীরে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
প্রশাসনের বক্তব্য: ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলির পর কুপিয়ে হত্যা

আপডেট: ১১:৪১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬