০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পরকীয়া ও পারিবারিক কলহ: স্ত্রীকে ছাড়ার প্রতিজ্ঞায় আধা মণ দুধে গোসল যুবকের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৫১৩

পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়ায় আসক্ত স্ত্রীকে আর কখনো ঘরে না তোলার প্রতিজ্ঞায় গ্রামবাসীর উপস্থিতিতে আধা মণ দুধ দিয়ে গোসল করেছেন জাহাঙ্গীর হাওলাদার নামের এক যুবক। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গুচ্ছগ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনিপাড়া গুচ্ছগ্রামের দুলাল হাওলাদারের ছেলে জাহাঙ্গীর প্রায় চার বছর আগে তার আপন খালাতো বোন নূপুর আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। জাহাঙ্গীরের দাবি, মায়ের মৃত্যুর পর খালার মাঝে মাতৃত্বের ছায়া খুঁজে পেতে তিনি এই বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর থেকেই নূপুর একাধিক পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ তার।

জাহাঙ্গীরের অভিযোগ, তার স্ত্রী বর্তমানে এক সৌদি প্রবাসীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। গত ২৭ মার্চ রাতে ওই প্রবাসীকে ভিডিও কলে রেখে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পরকীয়া প্রেমিকের প্ররোচনায় নূপুর জাহাঙ্গীরকে মৌখিকভাবে তালাক দেন এবং জাহাঙ্গীরও পাল্টা তালাক ঘোষণা করেন।
জাহাঙ্গীর আরও জানান, বারবার বিষয়টি শ্বশুর-শাশুড়িকে জানিয়েও কোনো প্রতিকার পাননি; বরং উল্টো তাকেই নানাভাবে হয়রানি ও মারধর করা হয়েছে। চরম মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবং স্ত্রীকে আর কখনো গ্রহণ না করার শপথ নিয়ে তিনি প্রকাশ্য দিবালোকে দুধ দিয়ে গোসল করে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন।

স্থানীয় বাসিন্দা বাহাদুর জানান, বিয়ের পর থেকেই এই দম্পতির মধ্যে কলহ লেগেই থাকত। স্ত্রীর অবাধ্য আচরণের কারণেই জাহাঙ্গীর এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে নূপুরের বাবা ইউসুফ আকন মেয়ের পরকীয়ার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, জাহাঙ্গীর নেশাগ্রস্ত এবং তিনি প্রায়ই তার মেয়েকে মারধর করতেন। অভিযুক্ত নূপুর আক্তারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
প্রশাসনের বক্তব্য
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনাটি লোকমুখে শোনা গেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

চিকিৎসাধীন ছাত্রদল নেতা নাফিস ঈকবাল ঈসাকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

পরকীয়া ও পারিবারিক কলহ: স্ত্রীকে ছাড়ার প্রতিজ্ঞায় আধা মণ দুধে গোসল যুবকের

আপডেট: ১১:৩৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬