০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৪৫ বোতল এসকাফসহ মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৫২৭

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে ৪৫ বোতল নিষিদ্ধ আমদানিকৃত এসকাফ (ESkuf) সিরাপসহ রিপন আলী (২৬) নামে এক যুবককে আটক করেছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে চৌগাছা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঘটনার বিবরণ:
ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই বাবলা দাস ও এএসআই সৈয়দ শাহিন ফরহাদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানাধীন হাকিমপুর ইউনিয়নের দেবীপুর বাজারে অভিযান পরিচালনা করেন। বিকেল ৪:৪৫ মিনিটের দিকে দেবীপুর বাজারস্থ মেসার্স জাহিদ ট্রেডার্সের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন রিপন আলীকে তল্লাশি করা হয়। এ সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৪৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘এসকাফ’ উদ্ধার করা হয়।

আটক মো. রিপন আলী চৌগাছা উপজেলার হায়াতপুর (কাজীপাড়া) গ্রামের মো. ওয়াজেদ আলী ও মোছা. কাজল রেখার ছেলে।:
ডিবি পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিকে আটক করার পর সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সর্বাধিক পঠিত

টেকনাফের গহীন পাহাড়ে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার,

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৪৫ বোতল এসকাফসহ মাদক কারবারি আটক

আপডেট: ০৯:০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬