০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৫১০

মোঃ মোস্তাফিজুর রহমান বেনাপোল:

বন্দর নগরী বেনাপোলের ঐতিহ্যবাহী মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে আগামী পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা বুধবার সকাল ১০টায় প্রধান শিক্ষকের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক পুটখালি ইঊনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হবি।

পহেলা বৈশাখের এই উপস্থিতি সভার আলোচনায় অংশ নেন মরিয়ম মেমোরিয়াল বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইন্তাজুর রহমান , বেনাপোল পোর্ট থানার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল আহাদ, সহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

এই শিক্ষা প্রতিষ্ঠান সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব হাবিবুর রহমান হবি তার সংক্ষিপ্ত আলোচনায় বলেন, বেনাপোলের এই ঐতিহ্যবাহী মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের অভিভাবক শিক্ষক-শিক্ষিকাদের সহ কমিটির সদস্যদের অনুমতি সাপেক্ষে এই শিক্ষাপ্রতিষ্ঠানে যে কমিটি রয়েছে এই কমিটিতে আমি সভাপতি দায়িত্ব হিসেবে বর্তমান কর্মরত আছি। তাই আসছে আগামী ১লা বৈশাখে এই শিক্ষা প্রতিষ্ঠানে ১লা বৈশাখ পালন উপলক্ষ্যে সকল অভিভাবক ও শিক্ষকবৃন্দদের নিয়ে পহেলা বৈশাখ কিভাবে পালন করা যায় সেসব বিষয়ে এক প্রস্তুতি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১লা বৈশাখের সকালে ছাত্রীদের সহ তাদের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের জন্য খাবারের ব্যাবস্থা ও সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন আশা করি এই মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ১০৩৫ জন ছাত্রীরা ও তাদের অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা সহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত কমিটি বৃন্দ উপস্থিত থাকবেন।

সর্বাধিক পঠিত

চিকিৎসাধীন ছাত্রদল নেতা নাফিস ঈকবাল ঈসাকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: ০৮:৫৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬