১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

নড়াইলের প্রশাসনের সাঁড়াশি অভিযান: ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৫১২

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দের পাশাপাশি দুই ব্যক্তিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। এ সময় পিন্টু শেখ (৫৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ৯টি ব্যারেলে রাখা ১ হাজার ৮০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করেন। সেখানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে খায়রুল শেখ (৪৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ২৮টি ব্যারেলে রাখা ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের বক্তব্য
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, জব্দকৃত মোট ৭ হাজার ৪০০ লিটার ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
> “অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও কালোবাজারির বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান নিয়মিতভাবে

সর্বাধিক পঠিত

পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান

নড়াইলের প্রশাসনের সাঁড়াশি অভিযান: ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ

আপডেট: ১১:০০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬