০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

রাজধানীসহ আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস: টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৫৬০

লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের এই বিশেষ পূর্বাভাসে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এই পরিবর্তন।

আজ (২৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (৩০ মার্চ): সারা দেশের আটটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (৩১ মার্চ): বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে। তবে আট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (১ এপ্রিল): বৃষ্টির পরিধি আরও সংকুচিত হয়ে মূলত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, ১ এপ্রিলের পর থেকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পরিমাণ ক্রমান্বয়ে কমতে শুরু করবে। এর ফলে সারা দেশে তাপমাত্রা আবারও বাড়তে পারে এবং গরমের তীব্রতা অনুভূত হতে পারে।
বজ্রবৃষ্টির সময় সাধারণ মানুষকে খোলা আকাশের নিচে না থাকার এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

সর্বাধিক পঠিত

ইসরাফিল সরদারের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, বেনাপোলে বিএনপির সংবাদ সম্মেলন

রাজধানীসহ আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস: টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আপডেট: ০১:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬