০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যশোরে সরকারি গাছ কাটায় বাধা: সাংবাদিককে প্রকাশ্যে গুলি করার হুমকি বহিষ্কৃত যুবদল নেতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৬১৫

যশোরের লেবুতলায় অবৈধভাবে সরকারি গাছ কাটার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে চরম লাঞ্ছনার শিকার হয়েছেন মাইটিভির যশোর প্রতিনিধি আক্তারুজ্জামান। এ সময় তাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করার হুমকি দিয়েছেন এক বহিষ্কৃত যুবদল নেতা। রোববার (২৯ মার্চ) লেবুতলা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেবুতলা এলাকায় সরকারি মালিকানাধীন গাছ নিয়মবহির্ভূতভাবে কেটে সাবার করা হচ্ছিল। এই সংবাদ পেয়ে সাংবাদিক আক্তারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ভিডিও ধারণ করতে শুরু করেন।
এ সময় স্থানীয় ওই বহিষ্কৃত যুবদল নেতা দলবল নিয়ে তার ওপর চড়াও হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নেতা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে সাংবাদিকের দিকে তেড়ে আসছেন এবং তাকে ওপেনে (প্রকাশ্যে) গুলি করার হুমকি দিচ্ছেন। এমনকি তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার এবং ক্যামেরা ভাঙচুর করারও চেষ্টা করা হয়।

অভিযুক্ত ব্যক্তিটি স্থানীয় যুবদলের সাবেক নেতা, যাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আগেই বহিষ্কার করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সরকারি গাছ কাটার প্রতিবাদ করায় এবং সংবাদমাধ্যমের উপস্থিতি দেখে তিনি বেপরোয়া হয়ে ওঠেন।

“আমি কেবল আমার পেশাগত দায়িত্ব পালন করছিলাম। সরকারি সম্পদ চুরির দৃশ্য ধারণ করায় তিনি আমাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছেন। একজন সংবাদকর্মীর ওপর এমন হামলা ও হুমকির বিচার চাই।”

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যশোর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে সরকারি গাছ কাটায় বাধা: সাংবাদিককে প্রকাশ্যে গুলি করার হুমকি বহিষ্কৃত যুবদল নেতার

আপডেট: ১২:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬