১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

যশোরে ছিনতাই নয়, অর্থনৈতিক বিরোধে গাড়ি জব্দ: তদন্তে কোতোয়ালি থানা পুলিশ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৫২৪

যশোরে প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনা বলে যে আলোচনা ছড়িয়েছিল, তা মূলত দুই পক্ষের অর্থনৈতিক লেনদেনজনিত বিরোধ থেকে সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট একটি চক্র সক্রিয় হয়ে গাড়িটি নিজেদের হেফাজতে নেয় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরার বিএনপি নেতা অ্যাডভোকেট কল্লোলের সহযোগিতায় গাড়িটি উদ্ধার করে যশোর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, দুই পক্ষের মধ্যে আর্থিক লেনদেন ছিল। সেই সূত্র ধরে একটি পক্ষ গাড়িটি নিজেদের কাছে রাখে, যা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে এক নারী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে গাড়িটি নিজেদের হেফাজতে নেয়।
তিনি আরও জানান, প্রকৃত মালিক প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারলে গাড়িটি তার জিম্মায় হস্তান্তর করা হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে কোতোয়ালি থানা পুলিশ।

সর্বাধিক পঠিত

অসুস্থ নেতাকে দেখতে হাসপাতালে আতিকুজ্জামান সনি,

যশোরে ছিনতাই নয়, অর্থনৈতিক বিরোধে গাড়ি জব্দ: তদন্তে কোতোয়ালি থানা পুলিশ

আপডেট: ১০:৫২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬