১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

যশোরে প্রতিবন্ধী শামীম হত্যা মামলা: সন্দেহভাজন আসামি সোহরাব গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৫১৯

নিজস্ব প্রতিবেদক, যশোর | যশোর সদর উপজেলার শ্রীকান্তনগর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী মিনারুল কবির শামীম (৪৫) নিহতের ঘটনায় সোহরাব হোসেন (৪৫) নামের আরও এক সন্দেহভাজন আসামিকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ক্যাফে বিল হরিনা শ্মশানঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত সোহরাব হোসেন যশোর সদর উপজেলার রামনগর মোবারককাঠি গ্রামের আব্দুল লতিফের ছেলে। শনিবার (২৮ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ১৫ জানুয়ারি দিবাগত রাতে শ্রীকান্তনগর বাজারে একটি বিকাশের দোকানে চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনির শিকার হন মিনারুল কবির শামীম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শামীম সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সবদুল হোসেনের ছেলে।
পরিবারের দাবি ও আইনি পদক্ষেপ
নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শামীম দীর্ঘকাল ধরে মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধী ছিলেন। তিনি এলাকায় পরিচিত ছিলেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন না। এই ঘটনার পর নিহতের পিতা সবদুল হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন:
* শ্রীকান্তনগর গ্রামের কুতুবের দুই ছেলে (দোকান মালিক) আরাফাত ও আশিক।
* লতিফের ছেলে আজাহারুল।
* সাইফুলের দুই ছেলে ইসমাইল ও শিহাব।
* দেলোয়ারের দুই ছেলে ইমন ও নয়ন।
মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, ইতিপূর্বে এই হত্যাকাণ্ডের অভিযোগে প্রধান আসামি আশিকসহ আরও দুই-তিনজনকে আটক করা হয়েছিল। মামলাটি অধিকতর তদন্ত করতে গিয়ে সন্দেহভাজন হিসেবে সোহরাব হোসেনের নাম উঠে আসে। এরপর থেকে পুলিশ তাকে খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়।

সর্বাধিক পঠিত

অসুস্থ নেতাকে দেখতে হাসপাতালে আতিকুজ্জামান সনি,

যশোরে প্রতিবন্ধী শামীম হত্যা মামলা: সন্দেহভাজন আসামি সোহরাব গ্রেপ্তার

আপডেট: ০৯:১৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬