১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যশোরে চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী জিসান গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৬১৮

যশোর শহরের শংকরপুর এলাকায় চাঁদা না পেয়ে এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জিসান নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে শংকরপুর আশ্রমরোড হারান বস্তির মিলন হোসেন ওরফে দাউদ হোসেনের ছেলে। এই মামলার অন্যান্য আসামি অনিক, আকাশ ও শান্ত এখনো পলাতক রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খাঁন জানান, গত ২৪ মার্চ শংকরপুর বটতলা মসজিদ পাড়ার (মেডিকেল পাড়া) ওদুদ হোসেনের বাড়িতে অনিকের নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র বাহিনী হানা দেয়। তারা ওদুদের পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা ওদুদের স্ত্রী লাকি খাতুনকে পিটিয়ে গুরুতর জখম করে।:
হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর করে আলমারিতে থাকা নগদ টাকা, সোনার গহনা, পাসপোর্ট, মোটরসাইকেল ও গাড়ির কাগজপত্র, টিভি ও মনিটরসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযানে নামে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে জিসানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৭ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার জিসান ওই এলাকার কুখ্যাত সন্ত্রাসী অনিক গ্রুপের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি ও মারপিটসহ কোতোয়ালি থানায় আরও তিনটি মামলা রয়েছে।
আসামি— খালেকের ছেলে আকাশ, সাদ্দামের ছেলে শান্ত এবং আলতুর ছেলে অনিক এখনো ধরাছোঁয়ার বাইরে। পুলিশ জানিয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে এবং সন্ত্রাসীদের নির্মূল করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী জিসান গ্রেপ্তার

আপডেট: ০৩:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬