০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

মণিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ কর্মীর ওপর হামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৫৬১

যশোরের মণিরামপুর উপজেলায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে মণিরামপুর পৌরসভার সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— ইফতেখার আলম অভি ও সাব্বির হোসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।:
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন ছাত্রদের দুই পক্ষের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরেই শুক্রবার রাতে ওত পেতে থাকা একদল দুষ্কৃতকারী অভি ও সাব্বিরের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)। তারা আহত ছাত্রদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মণিরামপুর থানার ওসি জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রদের ওপর হামলার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

সর্বাধিক পঠিত

ইসরাফিল সরদারের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, বেনাপোলে বিএনপির সংবাদ সম্মেলন

মণিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ কর্মীর ওপর হামলা

আপডেট: ১১:১৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬