জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ঝটিকা পরিদর্শনের পর যশোরের একটি তেল পাম্পে অভিযান চালিয়ে জরিমানা করেছে জেলা প্রশাসন। শুক্রবার রাতে শহরের ঢাকা রোড এলাকায় অবস্থিত ‘মনির উদ্দিন তেল পাম্পে’ এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হঠাৎ করেই মনির উদ্দিন তেল পাম্প ও যাত্রীক তেল পাম্প পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি পাম্প দুটির জ্বালানি আমদানি ও বিক্রির নথিপত্র যাচাই করেন এবং বেশ কিছু অসঙ্গতি দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনার পর রাত ১০টার দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মনির উদ্দিন তেল পাম্পে অভিযান শুরু করেন। অভিযানে সহায়তা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
অভিযান চলাকালে পাম্পটিতে বিক্রয়যোগ্য বিদেশি মবিলের বোতলে আমদানিকারকের সিল না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে পাম্প কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
শিরোনাম:
যশোরে প্রতিমন্ত্রীর ঝটিকা সফর: অনিয়ম পাওয়ায় ফিলিং স্টেশনে জরিমানা
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:১৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- ৫১২
সর্বাধিক পঠিত





















