০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যশোরে কম্পিউটারের গোডাউনে চুরি ও অগ্নিকাণ্ড: গণপিটুনিসহ আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৬১৮

যশোর শহরের আরএন রোড এলাকার ‘আরএস কম্পিউটার’-এর গোডাউনে দুর্ধর্ষ চুরির পর প্রমাণ নষ্ট করতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত অভিযোগে মাসুম নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ যশোর কলেজের পুরাতন ক্যাম্পাসে অবস্থিত ওই গোডাউনে চুরির ঘটনা ঘটে। চোর চক্র মালামাল লুটের পর আলামত মুছে ফেলতে গোডাউনে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর গোডাউনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত মাসুমকে শনাক্ত করা হয়। এরই সূত্র ধরে বৃহস্পতিবার যশোর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। এসময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে খবর দেয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে কম্পিউটারের গোডাউনে চুরি ও অগ্নিকাণ্ড: গণপিটুনিসহ আটক

আপডেট: ০৫:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬