০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যশোর–নড়াইল মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৬১৮

যশোর–নড়াইল মহাসড়কের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসের চাপায় আয়েশা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে চাড়াভিটা বাজারের নিকটবর্তী দক্ষিণ শ্রীরামপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম বাঘারপাড়া উপজেলার ছাইবাড়িয়া গ্রামের মৃত মোতালেব হোসেনের স্ত্রী।
:
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে আয়েশা বেগম তার ছেলে হজরত আলীর মোটরসাইকেলে চড়ে চাড়াভিটা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দক্ষিণ শ্রীরামপুর এলাকার ফোকর মোল্যার বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়।
এ সময় পেছনে থাকা আয়েশা বেগম ছিটকে সড়কের ওপর পড়লে যশোরগামী দ্রুতগতির ‘সোহাগ পরিবহন’-এর একটি বাস তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি ও চালকদের অসতর্কতার কারণেই বারবার এমন প্রাণহানি ঘটছে। তারা দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় নারীকে পিটিয়ে চোখ নষ্টের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

যশোর–নড়াইল মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

আপডেট: ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬