০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যশোরে গ্রাম্য চিকিৎসক ও বিকাশ ব্যবসায়ীকে পিটিয়ে ৪০হাজার টাকা ছিনতাই

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫২৭

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ এলাকায় এক গ্রাম্য চিকিৎসক ও বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঘোপ স্কুলমাঠ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. কামাল হোসেন (৪৫)। তিনি ঘোপ এলাকার মৃত আনছার আলী মোল্লার ছেলে। কামাল হোসেন পেশায় একজন গ্রাম্য চিকিৎসক এবং পাশাপাশি বিকাশের ব্যবসা করেন।
:
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঘোপ বাজারে নিজের দোকান বন্ধ করে বাইসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন কামাল হোসেন। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি ঘোপ স্কুলমাঠ এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত পেছন থেকে তার মাথায় লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে।
আঘাতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার কাছে থাকা বিকাশ ব্যবসার নগদ ৪০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
:
পরবর্তীতে স্থানীয় পথচারীরা তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

অসুস্থ নেতাকে দেখতে হাসপাতালে আতিকুজ্জামান সনি,

যশোরে গ্রাম্য চিকিৎসক ও বিকাশ ব্যবসায়ীকে পিটিয়ে ৪০হাজার টাকা ছিনতাই

আপডেট: ১১:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬