০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঝিকরগাছায় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত: প্রধান আসামি রিয়াজ গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৬২৩

যশোরের ঝিকরগাছায় পুলিশ কনস্টেবল মিজানুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামি রিয়াজ (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বেগতি গ্রাম থেকে তাকে আটক করা হয়। রিয়াজ ঝিকরগাছা উপজেলার বারবাকপুর শেখপাড়ার আইয়ুব হোসেনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ঝিকরগাছা থানার এসআই সবুজ বিশ্বাস জানান, গত ২২ মার্চ ভোররাতে বারবাকপুর মাঠপাড়ায় মাদক কেনাবেচা ও সেবনের তথ্য পেয়ে এএসআই আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় অভিযুক্ত রিয়াজ ও তার সহযোগী নাদিরুল পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
একপর্যায়ে রিয়াজ তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে কনস্টেবল মিজানুর রহমানের বুকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে নাদিরুলকে আটক করা হলেও রিয়াজ আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় এএসআই আজিজুর রহমান বাদী হয়ে ঝিকরগাছা থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ থেকে রিয়াজকে গ্রেপ্তার করা হয়।
বুধবার তাকে যশোর আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

ঝিকরগাছায় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত: প্রধান আসামি রিয়াজ গ্রেপ্তার

আপডেট: ১০:৫৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬