০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

পারিবারিক কলহে বাঘারপাড়ায় স্বামীকে দা দিয়ে কুপিয়ে আহত করলেন স্ত্রী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫২৬

যশোরের বাঘারপাড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্বামীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। আহত ব্যক্তি মো. মাসুম বিল্লাহ (৩৩), তিনি উপজেলার মহিরণ গ্রামের মৃত সুরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে মাসুম বিল্লাহর ওপর হামলা চালান তার স্ত্রী ফাতেমা খাতুন (২১)। এ সময় তিনি ধারালো দা দিয়ে মাসুমের দুই হাতে আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে পড়েন।

আহত অবস্থায় মাসুম বিল্লাহ নিজেই বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। তবে তার আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
পরে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বাধিক পঠিত

অসুস্থ নেতাকে দেখতে হাসপাতালে আতিকুজ্জামান সনি,

পারিবারিক কলহে বাঘারপাড়ায় স্বামীকে দা দিয়ে কুপিয়ে আহত করলেন স্ত্রী

আপডেট: ০৯:০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬