০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যশোর-খুলনা অঞ্চলকে ভারতে যুক্ত করার হুমকি বিজেপি নেতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৬১০

আন্তর্জাতিক ডেস্ক ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বাংলাদেশের যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার এক চরম উস্কানিমূলক হুমকি দিয়েছেন। বুধবার (২৫ মার্চ) কলকাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।
এ সময় তার পাশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী।
বিতর্কিত বক্তব্যের প্রেক্ষাপট সংবাদ সম্মেলনে শমীক ভট্টাচার্য সরাসরি বাংলাদেশি হিন্দুদের সহায়তা চেয়ে বলেন, “বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশ ভেঙে জমি নিয়ে ভারতের সঙ্গে যুক্ত হন।” বিশেষ করে তিনি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় যশোর ও খুলনা জেলাকে ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করার কথা সরাসরি উল্লেখ করেন।
পশ্চিমবঙ্গ নিয়ে হুঁশিয়ারি পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার বি-টিম হুমায়ুন কবীররা যতই চেষ্টা করুক, এখানে নতুন করে ‘বাবরি মসজিদ’ তৈরি করতে দেওয়া হবে না। যদি এমন কিছু হয়, তবে সেটাকে গুঁড়িয়ে দেওয়া হবে।”
শমীক ভট্টাচার্যের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। প্রতিবেশী দেশের একটি সার্বভৌম অঞ্চলের ভূখণ্ড নিয়ে ভারতের ক্ষমতাসীন দলের একজন দায়িত্বশীল নেতার এমন সরাসরি হুমকির বিষয়ে কূটনৈতিক মহলেও আলোচনার সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোর-খুলনা অঞ্চলকে ভারতে যুক্ত করার হুমকি বিজেপি নেতার

আপডেট: ১০:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬