০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য: ইনু, মেনন ও মানিকের জামিন মঞ্জুর

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৬১৫

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) আদালত শুনানি শেষে এই তিন আসামির জামিন মঞ্জুর করে আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে গত ২১ জানুয়ারি এই মামলায় রাশেদ খান মেনন ও বিচারপতি মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিচারপতি মানিক জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেন। এছাড়া ২০২১ সালের এক সেমিনারে তিনি জিয়াউর রহমানকে ‘মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী’ বলেও মন্তব্য করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অন্যদিকে, মামলার অপর দুই আসামি হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের বিরুদ্ধে ২০১৩ সালে পৃথক অনুষ্ঠানে জিয়াউর রহমান ও জিয়া পরিবারকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট অ্যাডভোকেট জিয়াউল হক বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ আদালত তাদের জামিনের আবেদন গ্রহণ করেন।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য: ইনু, মেনন ও মানিকের জামিন মঞ্জুর

আপডেট: ০৭:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬