শরণখোলা উপজেলায় রিয়া মনি (১৪) নামের এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের একটি রাস্তার ওপর থেকে রক্তাক্ত অবস্থায় নিথর দেহটি উদ্ধার করা হয়।
নিহত রিয়া মনি ওই গ্রামের আজিম শেখের মেয়ে। তার বাবা-মা জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করছেন। রিয়া তার নানি হালিমা খাতুনের কাছে থেকে বড় হচ্ছিল।
:
স্থানীয় জামে মসজিদের ইমাম ও মুসল্লিরা জানান, ভোরে ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় রাস্তার ওপর কিশোরীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মাদক নিয়ে বিরোধের অভিযোগ:
স্থানীয় বাসিন্দাদের দাবি, রিয়া মনি মাদকাসক্ত ছিল। অভিযোগ রয়েছে, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা তাকে দিয়ে বিভিন্ন সময় ইয়াবা ও গাঁজা কেনাবেচার কাজ করাতো। স্থানীয়দের ধারণা, মাদক সংক্রান্ত কোনো অভ্যন্তরীণ বিরোধ বা পাওনা টাকার জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
:
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। কিশোরীর হত্যাকাণ্ডের নেপথ্যে মাদক বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
শিরোনাম:
শরণখোলায় রাস্তার ওপর কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার:
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৩:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- ৫১৪
সর্বাধিক পঠিত




















