০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৬২১

যশোর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবাসহ মাসুদ হোসেন ওরফে মাসুদ রানা (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার এনায়েতপুর গ্রাম থেকে তাকে হাতেহাতে আটক করা হয়।
আটক মাসুদ রানা সদর উপজেলার হাশিমপুর মধ্যপাড়া এলাকার নওশের মোল্লার ছেলে।
:
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাবলা দাস ও এএসআই নির্মল কুমার ঘোষের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম এনায়েতপুর এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে মাসুদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। পরে তার দেহ তল্লাশি করে পকেটে সুকৌশলে লুকিয়ে রাখা ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
:
এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে বুধবার আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট: ০৩:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬