০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যশোরে তালাবদ্ধ বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৫২৪

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়িতে মৃত সাইফুল ইসলাম বাবুর স্ত্রী ও দুই মেয়ে—তারা ও এথিনা বসবাস করেন। এথিনা পেশায় একজন বিউটিশিয়ান এবং স্থানীয়ভাবে একটি পার্লার পরিচালনা করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিকেলে তারা বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে স্বপরিবারে ‘জেস গার্ডেন’ পার্কে ঘুরতে গিয়েছিলেন।
রাত ৮টার দিকে প্রতিবেশীরা বাড়ির ভেতরে আগুন জ্বলতে দেখে তাদের ফোনে খবর দেন। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের সূত্রপাত হয়েছে বেডরুমের ভেন্টিলেটরের ভেতর দিয়ে। বাড়ির সদস্যরা বাইরে থাকায় এবং ঘরের ভেতর থেকে আগুন লাগার কোনো স্বাভাবিক কারণ না থাকায় এটি কেউ পরিকল্পিতভাবে ঘটিয়েছে বলে তারা ধারণা করছেন। নাশকতার বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন :
ফায়ার সার্ভিসের সদস্যরা সফলভাবে আগুন নির্বাপণ করলেও আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত তদন্তের পর আনুষ্ঠানিক বক্তব্য দেবেন বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

অসুস্থ নেতাকে দেখতে হাসপাতালে আতিকুজ্জামান সনি,

যশোরে তালাবদ্ধ বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড

আপডেট: ১০:১৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬