০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাঘারপাড়ায় কুরআন অবমাননার অভিযোগ: যুবক আটক, বিচারের দাবিতে উত্তাল এলাকা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৬১৫

যশোরের বাঘারপাড়ায় পবিত্র কুরআন শরীফের পাতা ছিঁড়ে অবমাননা করার অভিযোগে সালমুন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার আগদোহাকুলা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটক সালমুন ওই গ্রামের দবির আলীর ছেলে।
:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালমুন গ্রামের সরদারবাড়ি জামে মসজিদ থেকে একটি কুরআন শরীফ নিয়ে সেটির পাতা ছিঁড়ে ফেলে। পরে ছেঁড়া পাতাগুলো পাশের আব্দুল মান্নান নামে এক ব্যক্তির পুকুরে ফেলে দেয় সে। এই ঘটনার দৃশ্য প্রতিবেশী এক তরুণ ভিডিও করে স্থানীয়দের জানালে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা ক্ষোভে ফেটে পড়েন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে অবস্থান নিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খবর পেয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত সালমুনকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
:
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পবিত্র কুরআন অবমাননার বিষয়টি জানার পরপরই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

বাঘারপাড়ায় কুরআন অবমাননার অভিযোগ: যুবক আটক, বিচারের দাবিতে উত্তাল এলাকা

আপডেট: ০৭:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬