০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শৈলকুপায় কাভার্ড ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৫৩৩

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুর্ধস্বর এলাকায় কাভার্ড ভ্যান ও পণ্যবাহী ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় নসিমন চালক ছাব্বির গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মনোয়ার হোসেন শৈলকুপা উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের আকমন শেখের ছেলে।

আরাপপুর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে ঝিনাইদহ থেকে একটি কাভার্ড ভ্যান কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে কাঁচামাল বোঝাই একটি ইঞ্জিনচালিত নসিমন ঝিনাইদহের দিকে আসছিল। ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুর্ধস্বর নামক স্থানে পৌঁছালে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা নসিমনটিকে সরাসরি ধাক্কা দেয়।

নসিমনে থাকা ব্যবসায়ী মনোয়ার ও চালক ছাব্বির মারাত্মকভাবে জখম হন। স্থানীয় পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ব্যবসায়ী মনোয়ার হোসেনের মৃত্যু হয়।

আরাপপুর হাইওয়ে ক্যাম্পের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও নসিমনটি জব্দ করেছে। ঘাতক কাভার্ড ভ্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বাধিক পঠিত

তারেক রহমানের যশোর আগমন ঘিরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

শৈলকুপায় কাভার্ড ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ:

আপডেট: ১১:৩১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬