০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যশোরে রিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে রিকশা ছিনতাই

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৫৩১

যশোর সদর উপজেলার সতিঘাটা এলাকায় এক রিকশাচালককে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে পিটিয়ে জখম করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সতিঘাটা মাদ্রাসা রোডের একটি নির্জন স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত রিকশাচালকের নাম সেলিম (৫০)। তিনি যশোর শহরের বকচর গ্রামের মৃত নুরু ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভিকটিম ও স্থানীয় সূত্রে জানা গেছে:

: বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে যশোর শহরের আরএন রোড নতুন বাজার এলাকা থেকে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি সেলিমের রিকশাটি ভাড়া করেন।
রিকশাটি সতিঘাটা মাদ্রাসা রোডের একটি নির্জন স্থানে পৌঁছালে যাত্রীর বেশে থাকা দুষ্কৃতকারীরা পেছন থেকে সেলিমের মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে।
হাতুড়ির আঘাতে সেলিম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা রিকশাটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর স্থানীয় পথচারীরা সেলিমকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অপরাধীদের শনাক্ত ও ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধারে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।?

সর্বাধিক পঠিত

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট আজ: তৃণমূল-বিজেপির পাল্টাপাল্টি বক্তব্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই

যশোরে রিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে রিকশা ছিনতাই

আপডেট: ১০:০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬