১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যশোরে ‘চাল ডাল’-এর কর্মীদের কর্মবিরতি: বেতন-বোনাসের দাবিতে উত্তাল ঘোপ সেন্ট্রাল রোড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫২৮

যশোরে বকেয়া বেতন ও আসন্ন ঈদুল ফিতরের বোনাসের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন অনলাইন গ্রোসারি শপ ‘চাল ডাল’-এর ডেলিভারি কর্মীরা। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত প্রতিষ্ঠানের ডেলিভারি পয়েন্টে কাজ বন্ধ রেখে অবস্থান নেন তারা।
:
আন্দোলনরত কর্মীদের অভিযোগ, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের পুরো বেতন এবং মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত পাওনা এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ। ঈদের আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও এখন পর্যন্ত মেলেনি বোনাস। বারবার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ পাওনা পরিশোধ না করায় ২৫ জন কর্মী এই আন্দোলনে যোগ দিয়েছেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— “এক দফা এক দাবি, বেতন-বোনাস একসাথে চাই।”

আন্দোলনরত এক কর্মী আক্ষেপ করে বলেন, “ঈদের আগে বেতন-বোনাস না পেলে পরিবার নিয়ে ঈদ কাটানো অসম্ভব হয়ে পড়বে। সন্তানদের নতুন কাপড় বা বাবা-মায়ের জন্য কেনাকাটা করতে পারছি না। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমরা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি।”
তারা আরও অভিযোগ করেন, কিছুদিন আগে আইটি পার্কের কল সেন্টার কর্মীরা আন্দোলন করায় তাদের বেতন দেওয়া হলেও ডেলিভারি কর্মীদের বঞ্চিত রাখা হয়েছে।
:
এ বিষয়ে চাল ডালের যশোর শাখার ব্রাঞ্চ ম্যানেজার রিপন হোসেন জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুতই বেতন ও বোনাস দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গ্রাহক ভোগান্তি:
কর্মীদের এই আকস্মিক কর্মবিরতির ফলে ডেলিভারি পয়েন্টে বিপুল পরিমাণ পণ্য আটকা পড়েছে। সময়মতো ডেলিভারি না পাওয়ায় সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, আজকের মধ্যে দাবি পূরণ না হলে তারা কাজে ফিরবেন না।

সর্বাধিক পঠিত

ভারতের বেঙ্গালুরুতে প্রেমিককে বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা,

যশোরে ‘চাল ডাল’-এর কর্মীদের কর্মবিরতি: বেতন-বোনাসের দাবিতে উত্তাল ঘোপ সেন্ট্রাল রোড

আপডেট: ০৪:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬