০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৬২৩

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত বাংলাদেশি প্রবাসী আবদুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি আরবের স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে আল খারিজ শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের মো. শহীদ সওদাগরের ছেলে।
বুধবার (১৮ মার্চ) সকালে নিহতের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনার বিবরণ: পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ (রোববার) ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরের ‘আল তোয়াইক বলদিয়া’ কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেই বিস্ফোরণে আবদুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। এরপর তাকে দ্রুত উদ্ধার করে আল খারিজ শহরের ডা. সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শোকের ছায়া: নিহতের মামাতো ভাই শাওন মোড়ল জানান, মামুন এক সন্তানের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যে মামুনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

সৌদিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

আপডেট: ০১:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬